ইরানের সামরিক বাহিনী ধ্বংস, তাঁদের নৌবাহিনী জলের নিচে : ট্রাম্প

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের নৌবাহিনী জলের নিচে। এমনই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি বলব এটি ভালোভাবে কার্যকর আছে। তাঁদের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের পুরো নৌবাহিনী জলের নিচে। ১৫৮টি জাহাজ উধাও। তাঁদের নৌবাহিনী নেই। তাঁদের বেশিরভাগ মাইন ফেলার জাহাজও নেই। আগামীকাল সকাল ১০টা থেকে আমাদের অবরোধ কার্যকর হতে যাচ্ছে।”

ট্রাম্প বলেন, “অন্যান্য দেশগুলো কাজ করছে, যাতে ইরান তেল বিক্রি করতে না পারে এবং এটি খুব কার্যকর হবে। অনেক নৌকা আমাদের দেশের দিকে তেল ভর্তি করে নিয়ে যাওয়ার জন্য আসছে। তাই তাঁরা হরমুজ প্রণালী দিয়ে যাবে না। শেষ পর্যন্ত, এর সমাধান করা হবে। রাশিয়া এবং সৌদি আরবের মিলিত পরিমাণের চেয়েও আমাদের কাছে বেশি তেল আছে। যা ঘটছে তা হলো, নৌকাগুলো এখানে এসে তেল ভর্তি করছে। আমাদের হরমুজ দিয়ে যাওয়ার দরকার নেই।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More