খানাকুলে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে অলোক ধাওয়া, বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

সকাল সকাল ডেস্ক

হুগলি : বিধানসভা নির্বাচনের মুখে খানাকুলে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা অলোক ধাওয়া দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার রাতে খানাকুলের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানান বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন তৃণমূল ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত নেন অলোক ধাওয়া। বিজেপিতে যোগ দিয়ে তিনি জানান, এলাকার উন্নয়ন এবং নতুন রাজনৈতিক দিশার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “অলোক ধাওয়ার মতো নেতার দলে আসা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।” তাঁর দাবি, নির্বাচনের আগে এই ধরনের যোগদান প্রমাণ করছে যে সাধারণ মানুষ ও কর্মীরা পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে এই দলবদল খানাকুলের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তৃণমূলের ছাত্র সংগঠনের একসময়ের সক্রিয় মুখের বিজেপিতে যোগদানকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More