রিয়ালের মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনিসিউস

সকাল সকাল ডেস্ক

মাদ্রিদ : মার্চ মাসে ধারাবাহিক নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় বৃহস্পতিবার নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়ার।

গত এক মাসে মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি, যা রিয়ালের আক্রমণভাগকে দিয়েছে বাড়তি গতি ও ধার।

ইউরোপ সেরার মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিউস। আর ঘরোয়া লিগ লা লিগায় চার ম্যাচে করেছেন দুটি গোল। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অবদান রিয়ালের জয়ে রেখেছে বড় প্রভাব।

পুরস্কার গ্রহণের পর ভিনিসিউস বলেছেন, ‘সমর্থকদের ধন্যবাদ আমাকে ভোট দেওয়ার জন্য। আমি খুশি। আশা করি সামনে আরও এমন পুরস্কার জিততে পারব এবং গোল করে দলকে এগিয়ে নিতে পারব।’

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More