বালুচিস্তানে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পরপর ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়াল ঝোব ও আশপাশের এলাকায়। বৃহস্পতিবার রাতের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.২। কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। অনেককে কোরআনের আয়াত পাঠ করতে দেখা যায়। শুক্রবার স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও উদ্ধারকারী দল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি–র তথ্য অনুযায়ী, কম্পনের উৎস ছিল ঝোব থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার নিচে। এর আগে একই দিনে সকালে বালুচিস্তানে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৪.৬। সেই কম্পনের কেন্দ্র ছিল বালুচিস্তানের বারখানের উত্তরে প্রায় ৫৫ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল প্রায় ৯২ কিলোমিটার। একদিনে দু’দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় কিছুটা স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More