অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৩, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক,

মার্কাপুরম : অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রায়াবরমের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্ল্যাব কোয়ারির কাছে একটি বেসরকারি ট্র্যাভেল বাসের সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মার্কাপুরমের ডিএসপি ডঃ ইউ. নাগরাজু জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। পুলিশ জানিয়েছে, প্রকাশম জেলার রায়াবরমের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। স্ল্যাব কোয়ারির কাছে একটি বেসরকারি ট্র্যাভেল বাসের সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুলিশ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে।

দমকল জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ওঙ্গোল-মার্কাপুরম জাতীয় সড়কে একটি বেসরকারি ট্র্যাভেল বাস এবং একটি টিপারের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। বেসরকারি ট্র্যাভেল বাসটি জগতিয়াল থেকে কালিগিরির দিকে যাচ্ছিল, আর টিপার লরিটি মার্কাপুরমের দিকে যাচ্ছিল।বেসরকারি ট্র্যাভেল বাসটি টিপার লরির ট্যাঙ্কারকে সরাসরি ধাক্কা দেওয়ায় আগুন ধরে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাসটি সরাসরি তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা মারার ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি দুর্ঘটনায় হরিকৃষ্ণা ট্র্যাভেলসের বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। বাসের ভেতর থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিজনদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি টুইট করে জানান, “মার্কাপুরামের বাস দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরে আমরা অত্যন্ত শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে আমরা অন্ধ্রপ্রদেশ সরকারের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রাখছি।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More