মহিলাদের ক্লাব ক্রিকেটের তৃতীয় সংস্করণে খেলবে ৪০টি দল

সকাল সকাল ডেস্ক

কলকাতা : ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) পরিচালিত মহিলাদের ক্লাব ক্রিকেট লিগের তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে ‍বৃহস্পতিবার। এবারে দলের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। ২০২৪ সালে ১০টি দল নিয়ে পথ চলা শুরু হয়েছিল এই লিগের। প্রথম বছরেই সাড়া ফেলে দেয় এই উদ্যোগ। সেই সাফল্যের ধারাবাহিকতায় গত বছর অংশগ্রহণ করে ২০টি দল। আর চলতি বছরে সেই সংখ্যা পৌঁছেছে ৪০-এ, যা নিঃসন্দেহে বাংলার মহিলা ক্রিকেটের প্রসারে এক বড় পদক্ষেপ। এবারের টুর্নামেন্টে প্রায় ৭০০ মহিলা ক্রিকেটার অংশ নিচ্ছেন। আগামী পাঁচ সপ্তাহ ধরে হবে শতাধিক ম্যাচ। লিগ-কাম-নকআউট পদ্ধতিতে আয়োজিত কোয়ালিফাইং পর্বে অংশগ্রহণ করবে ২৬টি ক্লাব। সেখান থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে মূল পর্বে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More