যুদ্ধের জন্য স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হবে জেড্ডায়

সকাল সকাল ডেস্ক

কুয়ালালামপুর : পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের চারটি ম্যাচের ভেন্যুর পরিবর্তন করা হয়েছে। আগামী মাসে এক লেগের মাধ্যমে ম্যাচগুলো সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মঙ্গলবার নতুন সূচিতে ম্যাচগুলো করার জন্য ঘোষণা দিয়েছে।

হোম ও অ্যাওয়ে ভিত্তিতে শেষ ষোলোর ম্যাচগুলো মার্চে কাতার, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে শেষ ষোলোর ম্যাচগুলো স্থগিত করে দেয় এএফসি।

শেষ ষোলোয় শিরোপাধারী আল-আহলি কাতারের আল-দুহাইলের সঙ্গে খেলবে। আর চারবারের চ্যাম্পিয়ন আল-হিলাল খেলবে আল-সাদের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরশাহীতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে এবং আল-ওয়াহদা খেলবে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে।

আগামী ১৩ ও ১৪ এপ্রিল ম্যাচগুলো হবে। জেড্ডায় ১৬ থেকে ২৫ এপ্রিল কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ আটের ড্র আগামী বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More