চ্যাম্পিয়ন্স লিগ: সরলথের হ্যাটট্রিক,শেষ ষোলোয় আতলেতিকো

সকাল সকাল ডেস্ক

মাদ্রিদ : প্লে-অফের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে ৭-৪ গোলের অগ্রগামিতায় পরের ধাপে উঠল আতলেতিকো। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। ম্যাচের ২৩ মিনিটে সরলথের দুর্দান্ত গোলে ম্যাচের শুরুটা দারুণ হয় আতলেতিকোর। প্রথমার্ধে লড়াই করা ক্লাব ব্রুজ ১৩ মিনিট পর গোলটি শোধ করে দেয় একুয়েডরের ডিফেন্ডার হোয়েল ওর্দোনেস।

দ্বিতীয়ার্ধেই শুরুতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড কার্দোসো। এরপর, ৭৬ মিনিটে ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে অনায়াসে ব্যবধান বাড়ান সরলথ। আর ৮৭ মিনিটে দুর্দান্ত ভলিতে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি শেষ ষোলোর টিকেটও নিশ্চিত করেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সরলথের গোল হল পাঁচটি, সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More