সকাল সকাল ডেস্ক,
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতি শনিবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র দিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বহু পাক্ষিক মঞ্চে সহযোগিতা, আন্তর্জাতিক প্রশাসন ও দক্ষিণ বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রতিনিধি পর্যায়ের বৈঠকও করেন তাঁরা।
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সম্মেলনে যোগ দিতে ভারতে সফরে এসেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি। এদিন সকালেই জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বিনম্রচিত্তে গান্ধীজিকে শ্রদ্ধা জানান লুলা দা সিলভা। সেখান থেকে তিনি যান নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ব্রাজিলের রাষ্ট্রপতি। পরে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এদিন ভারত ও ব্রাজিলের মধ্যে মউ স্বাক্ষরিত হয়।
No Comment! Be the first one.