চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফের শুরুতেই ছন্নছাড়া জুভেন্টাস, হেরে গেল গালাতাসারাইয়ের কাছে

সকাল সকাল ডেস্ক

তুরিন : প্রতিপক্ষের মাঠে বিরতির আগে পর্যন্ত ভালো জায়গাতেই ছিল জুভেন্টাস। কিন্তু বিরতির পর পথ হারিয়ে ফেলল তারা। হয়ে গেল ১০ জনের দল। তারপরেই তারা ৫-২ গোলে উড়ে গেল গালাতাসারাইয়ের কাছে।

ম্যাচের পঞ্চদশ মিনিটে গাব্রিয়েল সারার গোলে পিছিয়ে পড়ার পরের মিনিটেই সমতা টানেন ডাচ মিডফিল্ডার টুন কুপমেইনার। ৩২ মিনিটে তার দ্বিতীয় গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডাচ ফরোয়ার্ড নো লাংয়ের গোলে সমতায় ফেরে গালাতাসারাই। ৬০ মিনিটে দাভিনসন সানচেসের গোলে এগিয়েও যায় তুরস্কের দলটি। এরপর ৬৭ মিনিটে গালাতাসারাই ফরোয়ার্ড ইলমাসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জুভেন্টাস ডিফেন্ডার হুয়ান কাবাল। এরপর একজন কম নিয়ে বাকিটা সময় আর ঘুরে দাঁড়াতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। ৭৪ মিনিটে লাং ও ৮৬ মিনিটে সাচা বোয়ের গোলে গালাতাসারাই ৫-২এর ফলাফল নিয়ে মাঠ ছাড়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে চার ম্যাচ জয়হীন রইল জুভেন্টাস। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ফিরতি লেগে মাঠে নামবে সেরি আ’র দলটি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More