সকাল সকাল ডেস্ক
ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল করছিলেন সরকারি কর্মচারীরা। সেই সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানের জল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিলটি যমুনার সামনে পৌঁছলে পুলিশ বাহিনী জলকামান ব্যবহার করে এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা জানান, মিছিল নিয়ে আসার সময় পুলিশ বাহিনী কোনও বাধা দেয়নি। যমুনার সামনে পৌঁছনোর পর হঠাৎ করেই জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
No Comment! Be the first one.