কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চারজনকে এসআইআরের শুনানিতে ডাক

কলকাতা : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার। চার সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘হেনস্তা’র অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদের বৃদ্ধা মা, দুই পুত্র ও তাঁর বোনকে। সাংসদের মা ও বোন বারাসতের মধ্যমগ্রামের ভোটার। কাকলির দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক। তাঁরা কলকাতার ভোটার।

উল্লেখ্য, শনিবার থেকে এসআইআরের শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় যাঁদের ‘ম্যাপিং’ হয়নি তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী, যাঁরা নিজের বা আত্মীয়ের কোনও বিবরণ দিতে পারেননি, সেই সব ভোটারকে ডাকা হচ্ছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More