দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে আরও এক গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

সকাল সকাল ডেস্ক।

দুর্গাপুর: [p1] 

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে। সর্বশেষে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার রাতে ওই কর্মীকে আটক করা হয় এবং সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

এর আগে রবিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি, তাঁর সন্ধানে তল্লাশি চলছে। তদন্তকারীরা মনে করছেন, গ্রেফতার হওয়া চারজনই ঘটনায় সরাসরি জড়িত এবং তাদের মধ্যে কেউ কেউ অপরাধ আড়াল করার চেষ্টা করেছিল।

উল্লেখ্য, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এই ঘটনার অভিযোগকারী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা ছাত্রীটির পরিচিত ছিল এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। ফরেনসিক রিপোর্ট ও মোবাইল কল রেকর্ডের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী দল বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানিয়েছে, অভিযোগ তুলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বাকিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল চক্রান্তকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, অভিযুক্তদের মধ্যে কারও রাজনৈতিক যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় দুর্গাপুর ও আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি, অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করে নিদর্শন স্থাপন করুক প্রশাসন।


 [p1]

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More