দু’দফায় ৬ ও ১১ নভেম্বর ভোট বিহারে, ফল ঘোষণা ১৪ নভেম্বর

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, বিহার নির্বাচন ৬ এবং ১১ নভেম্বর দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। ভোট গণনা ১৪ নভেম্বর।

মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, মিজোরাম এবং ওড়িশার আটটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ১১ নভেম্বর; ভোট গণনা ১৪ নভেম্বর।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, “২২ বছর পর, এই বছরের ৩০ সেপ্টেম্বর বিহারে ভোটার তালিকা সংশোধন সম্পন্ন হয়েছে।” নির্বাচন কমিশন বলছে, “কোনও যোগ্য ভোটার বাদ না পড়ে এবং কোনও অযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করা হয় তা নিশ্চিত করার জন্য বিহারে ভোটার তালিকার এই সংশোধন।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More