স্পেনের স্কোয়াডে বার্সেলোনা ফুটবলারদের জয়জয়কার

সকাল সকাল ডেস্ক।

বার্সেলোনা, ৩০ আগস্ট : স্পেনের স্কোয়াডে এবারও বার্সেলোনার ৭ জন ফুটবলার স্থান পেয়েছেন। ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে বুলগেরিয়ার বিপক্ষে এবং ৭ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে। বার্সেলোনা থেকে স্কোয়াডে থাকা ফুটবলারেরা হলেন লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, পাও কুবার্সি, দানি ওলমো এবং ফারমিন লোপেজ।

স্পেন ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে রয়েছে। গ্রুপসঙ্গী দেশগুলো হল বুলগেরিয়া, তুরস্ক এবং জর্জিয়া।

গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, আলেক্স রেমিরো।
ডিফেন্ডার: দানি কারভাহাল, ডিন হুইসেন, পেদ্রো পোরো, দানি ভিভিয়ান, পাও কুবার্সি, রবিন লে নরম্যান্ড, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, রদ্রি, গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, জেসুস রদ্রিগেজ।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More