সিনসিনাটি ওপেন: ফাইনালে সিনার বনাম আলকারাজ

সকাল সকাল ডেস্ক।

সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে ফাইনালে পৌঁছলেন শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন জ্যানিক সিনার। নিজের ২৪তম জন্মদিনে ইতালির এই তারকা ৭-৬(৪), ৬-২ সেটে হারালেন ফরাসি কোয়ালিফায়ার আতমানকে।

ম্যাচ শেষে দর্শকরা তাঁকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান কোর্টে দাঁড়িয়ে। সিনার বলেন, “খুব কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি খুশি।”

অন্য সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ৬-৪, ৬-৩ সেটে হারালেন জার্মান তৃতীয় বাছাই আলেকজান্ডার জভেরেভকে, যিনি ম্যাচ চলাকালীন চোটের সমস্যায় ভুগছিলেন। ফলে সিনসিনাটির ফাইনালে আবারও তৈরি হল সিনার বনাম আলকারাজের বহুল প্রতীক্ষিত লড়াই।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More