এএফসি চ্যাম্পিয়নস লিগ: কবে এফসি গোয়া রোনাল্ডোদের আল নাসরের মুখোমুখি হবে

(সকাল সকাল ডেস্ক)

কুয়ালালামপুর, ১৬ আগস্ট : এএফসি চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমে গ্রুপ ডি-তে জায়গা করে নিল ইন্ডিয়ান সুপার লিগের দল এফসি গোয়া। তারা ২২ অক্টোবর হোম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন আল নাসরকে আতিথ্য দেবে। এরপর ৫ নভেম্বর সৌদি আরবে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে গোয়া।

এছাড়াও গ্রুপে রয়েছে আল জাওরা এসসি ও এফসি ইস্তিকলোল। ২০২১ সালের পর দ্বিতীয়বার মহাদেশীয় প্রতিযোগিতায় খেলছে গোয়া। মে মাসে সুপার কাপ জয়ের ফলে তারা প্লে-অফ রাউন্ডে জায়গা পায়।

গ্রুপ পর্বে এফসি গোয়ার সূচি:

  • ১৭ সেপ্টেম্বর – এফসি গোয়া (হোম) বনাম আল জাওরা এসসি
  • ১ অক্টোবর – এফসি ইস্তিকলোল (অ্যাওয়ে) বনাম এফসি গোয়া
  • ২২ অক্টোবর – এফসি গোয়া (হোম) বনাম আল নাসর এফসি
  • ৫ নভেম্বর – আল নাসর (অ্যাওয়ে) বনাম এফসি গোয়া
  • ২৬ নভেম্বর – আল জাওরা এসসি (অ্যাওয়ে) বনাম এফসি গোয়া

২৪ ডিসেম্বর – এফসি গোয়া (হোম) বনাম এফসি ইস্তিকলোল

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More