তাইওয়ানের আকাশসীমায় ঢুকল চিনা যুদ্ধবিমান

সকাল সকাল ডেস্ক

তাইপে : তাইওয়ান ঘিরে ফের আগ্রাসী তৎপরতা শুরু করেছে চিন। শনিবার সকালে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় তাদের আকাশসীমার (এডি আইজেড) কাছাকাছি চিন ১৪টি যুদ্ধবিমান, ৯টি সেনা-জাহাজ এবং একটি সরকারি জাহাজ পাঠিয়েছে। এর মধ্যে অন্তত ৯টি বিমান সরাসরি ‘মিডলাইন’ অতিক্রম করে উত্তর ও পূর্ব তাইওয়ান আকাশসীমায় ঢুকে পড়ে।

ঘটনার তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গে ফাইটার জেট, নৌসেনা এবং উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্রতিরোধ গড়ে তোলে তাইওয়ান সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স-এ জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী যথাযথ সামরিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে তাইপে টাইমস-এর দাবি, চিন তাদের একটি সরকারি জাহাজ দিয়ে গুয়ামের আশেপাশে সমুদ্রতল মানচিত্র তৈরির কাজ করছে। এর পিছনে সামরিক কৌশল থাকতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More