লোহিত সাগরে জাহাজে হামলা

সকাল সকাল ডেস্ক

সানা : ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, গুলি ছুড়ে ও রকেট-চালিত গ্রেনেডের সাহায্যে হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, ইজরায়েল হামলা সংঘাতের আবহে হামাসের পাশে দাঁড়িয়ে লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জাহাজে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। এই হামলার জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি স্পষ্ট নয়।

Read More News

Read More