সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: রবিবার ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের সঙ্গে

সকাল সকাল ডেস্ক।

ইউপিয়া : ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমি-ফাইনালে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ভারত ফাইনালে উঠেছে। আগামী রবিবার একই ভেন্যুতে সেরা হওয়ার লড়াইয়ে নামবে ভারত ও বাংলাদেশ। টানা ৩ জয়ে ফাইনালের মঞ্চে এসেছে স্বাগতিকরা। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশও, তবে ৩ ম্যাচে তাদের জয় দুটি, একটি ড্র। অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারত আক্রমণাত্মক ছন্দে খেলছে। বলের দখল, পাসিং, প্রেসিং সব ক্ষেত্রেই মালদ্বীপের উপর দাপট দেখিয়েছে। ম্যাচের ১৪ মিনিটেই আসে প্রথম গোল। ড্যানি মেইতেই লাইশরাম গোলটি করেন। এটি ছিল মেইতেইয়ের টুর্নামেন্টে পঞ্চম গোল। ২১ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। গোলটি করেন ওমাং দোদাম। প্রথমার্ধে দুটি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দ্বিতীয়ার্ধে, কিন্তু ভারতের শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপার সুরজ সিং আহেইবামর দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে হঠাৎ শুরু হয় বৃষ্টি। কিন্তু এই প্রতিকূল আবহাওয়াকেও কাজে লাগিয়ে ভারত ম্যাচের ৬৫ মিনিটে দলের তৃতীয় ও শেষ গোলটি পায়। দুর্দান্ত একটি দূরপাল্লার শটে জালে বল পাঠান প্রশান্ত জাজো।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More