সকাল সকাল ডেস্ক
জিন্দ : ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা টেকসই উন্নয়ন এবং আধুনিক রেল পরিকাঠামো গঠনের ক্ষেত্রে এক নতুন মাইলফলক বলে মন্তব্য করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার হরিয়ানার জিন্দে হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন শক্তি ও দেশীয় উদ্ভাবনের সমন্বয়ে তৈরি এই ট্রেন ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থার নতুন দিশা দেখাবে।
রেলমন্ত্রী বলেন, হাইড্রোজেনভিত্তিক এই প্রযুক্তি শুধু রেলপথেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে নৌপরিবহণ, খনি শিল্প এবং অন্যান্য ভারী শিল্পক্ষেত্রেও এর ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, “আজ ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। হাইড্রোজেন প্রযুক্তির বিকাশে দেশ একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের যে অল্প কয়েকটি দেশের হাতে হাইড্রোজেনচালিত ট্রেন তৈরির সম্পূর্ণ প্রযুক্তি রয়েছে, ভারত এখন তাদের অন্যতম।”
অশ্বিনী বৈষ্ণবের মতে, পরিবেশবান্ধব ও দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে হাইড্রোজেনচালিত ট্রেন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ দেশের পরিচ্ছন্ন শক্তিনির্ভর উন্নয়ন এবং আত্মনির্ভর প্রযুক্তি বিকাশের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
No Comment! Be the first one.