যাদবপুরে সংঘর্ষে উদ্বিগ্ন স্বপন দাশগুপ্ত, পড়ুয়াদের স্বাধীনতা ও শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান

সকাল সকাল ডেস্ক

কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ এবং ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। ভিডিও বার্তায় তিনি বলেন, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শান্ত রাখতে রাজনৈতিক দলগুলির উসকানি থেকে দূরে থাকা প্রয়োজন। পড়ুয়ারা যাতে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, সেই পরিবেশ বজায় রাখার পক্ষেও সওয়াল করেন তিনি।

গত বুধবার মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএফআই এবং এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন বিশ্ববিদ্যালয়ের শতদল প্রতীক ভাঙার ঘটনাও সামনে আসে। এই পরিস্থিতি নিয়ে স্বপন দাশগুপ্ত বলেন, ছাত্র রাজনীতি বা আন্দোলন যাদবপুরে নতুন নয়। তবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণসেন্টার অফ এক্সেলেন্সবারবার নেতিবাচক কারণে সংবাদ শিরোনামে উঠে আসা কাম্য নয়।

বিশ্ববিদ্যালয়ের শতদল প্রতীক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিশেষভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। স্বপনের বক্তব্য, বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর তৈরি এই প্রতীক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিষ্ঠানটির সঙ্গে শ্রী অরবিন্দের ন্যাশনাল এডুকেশন আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও জড়িয়ে রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত কোনও প্রতীকের ক্ষতি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্যাম্পাসে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর উপর জোর দিয়েছেন স্বপন। তাঁর মতে, পড়ুয়াদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। সব রাজনৈতিক দলেরই এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকা প্রয়োজন, যা ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

এদিকে সংঘর্ষ ভাঙচুরের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পরে অভিযোগ দায়ের হওয়া, মধ্যরাতে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ এবং ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন এবং ক্যাম্পাসের বাইরে পুলিশ আউটপোস্ট তৈরির মতো পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More