বসুন্ধরাকে রক্ষার অঙ্গীকার জানিয়ে পরিবেশ দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধরিত্রী মাতাকে রক্ষার অঙ্গীকার জানিয়ে বৃস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “এই বিশ্ব পরিবেশ দিবসে, আসুন আমরা আমাদের বসুন্ধরাকে রক্ষা করার এবং আমাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রচেষ্টা আরও দৃঢ় করি। আমাদের পরিবেশকে আরও সবুজ এবং উন্নত করার জন্য তৃণমূল স্তরে যারা কাজ করছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই।”

Read More News

Read More