পুলওয়ামায় সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ ৩ জঙ্গি

সকাল সকাল ডেস্ক।

শ্রীনগর: বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। এর পরেই শুরু হয় লড়াই। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে নিকেশ করেছে।

নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই অভিযানে তিনজন জঙ্গি নিহত হয়েছে। তবে নিহত জঙ্গিদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে, ওই এলাকায় অভিযান চলছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। জঙ্গিদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। তাতেই তিন জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More