কাঠমান্ডুর হোটেল থেকে বিপুল পরিমাণ নগদ ও বিদেশি মুদ্রা উদ্ধার, গ্রেফতার দুই

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু : নেপালের রাজধানী কাঠমান্ডুর ঠামেলে একটি হোটেল থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক বিদেশি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৫০ লক্ষ ৫০ হাজার নেপালি টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা।

ধৃতদের মধ্যে রয়েছেন চিতওয়ানের বাসিন্দা ২০ বছর বয়সি স্নেহা রিমাল এবং মালদ্বীপের নাগরিক ইউথিথ ইব্রাহিম। বৃহস্পতিবার কাঠমান্ডু জেলা পুলিশ কার্যালয়ের পুলিশ সুপার দানবাহাদুর থাপা জানিয়েছেন, ঠামেলের স্নোলাইন হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৫০ লক্ষ ৫০ হাজার নেপালি টাকা ছাড়াও ৪,২১৫ ওমানি রিয়াল এবং ৫৫ সংযুক্ত আরব আমিরশাহির দিরহাম উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ও বিদেশি মুদ্রার উৎস এবং ধৃতদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কাঠমান্ডুর হোটেল থেকে বিপুল পরিমাণ নগদ ও বিদেশি মুদ্রা উদ্ধার, গ্রেফতার দুই

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

Read More