আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার যাত্রাই বিকশিত ভারত নির্মাণের প্রকৃত শক্তি : প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক খড়গপুর : আইআইটি খড়গপুরের গৌরবময় ৭৫ বছর পূর্তি তথা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রতিষ্ঠানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবগাথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশ আমলে যে হিজলি ডিটেনশন ক্যাম্প বা বন্দিশিবিরে দেশের স্বাধীনতা সংগ্রামীরা কারাবরণ করেছিলেন, সেই পবিত্র মাটিতেই এখন দেশের প্রথম আইআইটি দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “স্বরাজের আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার সংকল্প— এই যাত্রাই আজ বিকশিত ভারত গঠনের প্রকৃত চালিকাশক্তি।” শনিবার খড়গপুর ক্যাম্পাসে বক্তব্য রাখার সময় বাংলার বিপ্লবী ঐতিহ্য এবং আইআইটি খড়গপুরের ভূমির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলার এই মাটি এমন এক স্থান, যা নতুন ভাবনাকে লালন করেছে এবং জাতীয় আন্দোলনের সূতিকাগার হিসেবে কাজ করেছে। এই প্রতিষ্ঠানটি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে, যা একসময় স্বাধীনতা সংগ্রামীদের বন্দিশিবির ছিল। একবার কল্পনা করুন— এই বন্দিশিবিরে আটক থাকা স্বাধীনতা সংগ্রামীরা তখন কী নিয়ে আলোচনা করতেন, বা সারাদিন কী চিন্তা করতেন? এখানকার বাতাসে আজও তাঁদের জীবন, তাঁদের ভাবনা এবং সেই যুগের কর্মকাণ্ডের প্রতিধ্বনি অনুরণিত হয়— যা এক পথপ্রদর্শক মন্ত্র হিসেবে আজও আপনাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “কয়েক দশক আগে এই বন্দিশিবিরগুলিই সেই সমস্ত ভারতীয়দের অদম্য স্পৃহা ও সাহসের সাক্ষী ছিল, যাঁরা স্বরাজের জন্য ব্যাকুল ছিলেন এবং ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। আর এখন, সেই একই মাটির ওপর নবকলেবরে ও প্রাণবন্ত রূপে দাঁড়িয়ে আছে আমাদের আইআইটি— যেখানে তরুণ প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে, যাঁদের উদ্ভাবন এবং চিন্তাভাবনা ভারতকে আত্মনির্ভর করে তোলার মূল চালিকাশক্তি হয়ে উঠছে।” স্বাধীনতা-পরবর্তী ভারতের প্রতিটি পর্যায়ে দেশ গঠনে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, “এই মাটি, যা একসময় স্বরাজের আকাঙ্ক্ষা ধারণ করেছিল, এখন তা আত্মনির্ভরতার সংকল্পকে প্রতিফলিত করে। যেখানে একসময় স্বাধীনতার স্বপ্ন ছিল, সেখানে এখন ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই যাত্রাই বিকশিত ভারত নির্মাণের প্রকৃত শক্তি। আইআইটি খড়গপুর যখন তার যাত্রা শুরু করেছিল, তখন ভারতের স্বাধীনতা ছিল শৈশবাবস্থায়; দেশে তখনও প্রথম সাধারণ নির্বাচন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। সেই সময় ভারতের শিল্প ও পরিকাঠামোর জন্য ইঞ্জিনিয়ারদের প্রয়োজন ছিল। দেশের বৈজ্ঞানিক সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের স্নাতকরা আমাদের মহাকাশ এবং পারমাণবিক শক্তি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে অবদান রেখেছেন। এরপর এল তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্ব অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে উত্তীর্ণ তরুণরা দেশের সফটওয়্যার শিল্পকে শক্তিশালী করেছেন এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানিগুলির নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি যুগেই এই প্রতিষ্ঠান দেশ গঠনের প্রতি তার দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা নিয়েছে।”
রেলের নতুন কড়া আইন : টিকিট ছাড়া যাত্রা থেকে ধূমপান, বাড়ল জরিমানা
সকাল সকাল ডেস্ক নিউ দিল্লী রেলযাত্রাকে আরও নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও যাত্রীবান্ধব করতে ‘জন বিশ্বাস (সংশোধন) আইন, ২০২৬’-এর আওতায় রেলওয়ে আইন, ১৯৮৯-এ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ভারতীয় রেল। রাষ্ট্রপতির অনুমোদনের পর রেল মন্ত্রক সংশোধিত জরিমানা ও নতুন নিয়ম কার্যকর করেছে। নতুন বিধান অনুযায়ী, টিকিট ছাড়া বা অবৈধ টিকিটে ভ্রমণ করলে ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। অন্যের নামে ইস্যু করা টিকিট ব্যবহার করলেও টিকিট বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি অন্তত ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। স্টেশন বা ট্রেনে অনুমোদনহীন হকারি ও ভিক্ষাবৃত্তির জন্য ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি, থুতু ফেলা বা অশালীন আচরণের জন্য ১ হাজার টাকা জরিমানা হবে। একই অপরাধ বারবার করলে জরিমানা ৫ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে, এমনকি কারাদণ্ডও হতে পারে। যাত্রী এলাকায় অনধিকার প্রবেশের জন্য ৫০০ টাকা এবং রেল প্রাঙ্গণ বা ট্রেনে ধূমপানের জন্য ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মহিলা কোচ বা সংরক্ষিত আসনে অনধিকার প্রবেশকারী পুরুষ যাত্রীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। সবচেয়ে কঠোর শাস্তি রাখা হয়েছে আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহনের ক্ষেত্রে, যেখানে ন্যূনতম জরিমানা ১০ হাজার টাকা। রেল মন্ত্রকের মতে, এই সংশোধিত আইন যাত্রীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা বাড়াবে এবং ট্রেন ও স্টেশনের পরিবেশকে আরও নিরাপদ ও পরিচ্ছন্ন করে তুলবে।
সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন ও ‘মেড ইন ইন্ডিয়ান’ চিপ প্রদর্শন
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর: নতুন দিল্লির যশোভূমিতে সেপ্টেম্বর ২-৪ তারিখ সেমিকন ইন্ডিয়া ২০২৫ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চতুর্থ সংস্করণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীকে বিক্রম ৩২-বিট প্রসেসর এবং চারটি অনুমোদিত প্রকল্পের পরীক্ষামূলক চিপ উপস্থাপন করেন। বিক্রম ৩২-বিট প্রসেসর হল ভারতের প্রথম সম্পূর্ণ ‘মেক-ইন-ইন্ডিয়া’ ৩২-বিট মাইক্রোপ্রসেসর। এটি লঞ্চ যানবাহনের কঠোর পরিবেশগত পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ ৩৩টি দেশ অংশগ্রহণ করছে, ৫০-এর বেশি গ্লোবাল সিএক্সও, ৩৫০ প্রদর্শক এবং ৫০-এর বেশি আন্তর্জাতিক বক্তা উপস্থিত থাকবেন। এই ইভেন্টের মাধ্যমে ভারতের স্থানীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সম্প্রসারণ এবং শিল্পের বর্তমান প্রবণতা তুলে ধরা হবে।
শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
সকাল সকাল ডেস্ক। মুম্বই : ফের সুদ কমাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। এদিন তাতে ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে ৬ শতাংশ থেকে ওই সূচক নেমে এসেছে ৫.৫০ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ্য, রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক শুরু হয়। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরহিত্যে এমপিসি কমিটির সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করা হলো।
देशभर में इलेक्ट्रिक व्हीकल के लिए 72,300 चार्जिंग स्टेशन बनेंगे
सरकार ने इलेक्ट्रिक व्हीकल्स को चार्ज करने के लिए पब्लिक फास्ट चार्जिंग स्टेशन लगाने के लिए जरूरी इंफ्रास्ट्रक्चर पर 80% सब्सिडी देने की घोषणा की है।
whatsapp fraud: फोन पर मैसेज आते ही गायब हो गए ₹4 करोड़
व्हाट्सऐप का इस्तेमाल बहुत से लोग फ्रॉड करने के लिए करने लगे हैं। अगर आप भी अनजान नंबर से आने वाले मैसेज पर बिना सोचे-समझे क्लिक कर देते हैं,
भारत में लॉन्च हुई नई 2025 रेंज रोवर स्पोर्ट: कीमत 1.45 करोड़
टाटा मोटर्स के स्वामित्व वाले लग्जरी ब्रांड जगुआर लैंड रोवर ने आज (19 दिसंबर) मेड-इन-इंडिया SUV रेंज रोवर स्पोर्ट को भारतीय बाजार में लॉन्च कर दिया है।
6200mAh बैटरी और 90W फास्ट चार्जिंग से लैस Redmi की यह नयी सीरीज
टेक कंपनी शाओमी की सब-ब्रांड रेडमी ने मीड बजट सेगमेंट में ‘रेडमी नोट 14’ स्मार्टफोन सीरीज भारतीय बाजार में लॉन्च कर दी है। इस रिलीज में कंपनी ने तीन स्मार्टफोन रेडमी ‘नोट 14’, रेडमी नोट 14 प्रो और रेडमी नोट 14 प्रो+ पेश किया है।