দু’দফায় ৬ ও ১১ নভেম্বর ভোট বিহারে, ফল ঘোষণা ১৪ নভেম্বর
নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, বিহার নির্বাচন ৬ এবং ১১ নভেম্বর দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। ভোট গণনা ১৪ নভেম্বর।
সোনমের স্ত্রীর আবেদনে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের, ১৪ অক্টোবর ফের শুনানি
নয়াদিল্লি: জেলবন্দি ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৪ অক্টোবর ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
পুত্রসন্তান না হওয়ায় মহিলাকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
সকাল সকাল ডেস্ক।গৌতম বুদ্ধ নগর : পুত্রসন্তান জন্ম না দেওয়ায় এক মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম রিতু। স্বামী সোনু মালিক সিআইএসএফ–এ কর্মরত। পুলিশ ইতিমধ্যেই স্বামী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিতুর ভাই অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ, ২০১৪ সালে রিতুর বিয়ে হয় বাগপতের সোনু মালিকের সঙ্গে। রিতুর স্বামী ও শাশুড়ি পুত্রসন্তানের জন্য লাগাতার চাপ দিত। এমনকি দুইবার লিঙ্গ নির্ধারণ করিয়ে গর্ভপাত ঘটানো হয়। দুই কন্যাসন্তানের জন্মের পর থেকে রিতুকে নিয়মিত শারীরিক নির্যাতন করা হতো। অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর রিতু ফোনে ভাইকে জানিয়েছিল যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বুধবার সকালে খবর আসে রিতু হাসপাতালে ভর্তি। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। রিতুর ভাইয়ের অভিযোগ পুত্রসন্তান না হওয়ায় শাশুড়ি শকুন্তলা ও স্বামী সোনু মালিক তাঁকে শারীরিক নির্যাতন করে বিষ খাইয়ে খুন করেছে। পুলিশ মামলা দায়ের করে দুজনকেই গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করার শক্তিশালী মাধ্যম শিল্পকলা : রাষ্ট্রপতি
সকাল সকাল ডেস্ক।নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবে ভারতের পরিচয়কে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বুধবার দিল্লিতে ললিত কলা একাডেমি আয়োজিত ৬৪-তম জাতীয় শিল্প প্রদর্শনীর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শিল্পকলা সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করার এবং সমাজকে আরও সংবেদনশীল করার একটি শক্তিশালী মাধ্যম। তিনি উল্লেখ করেন, ভারতীয় শিল্পকলা ক্রমাগত বিকশিত হচ্ছে এবং নতুন মাত্রা উপস্থাপন করছে। রাষ্ট্রপতি মুর্মু আনন্দ প্রকাশ করেছেন, ললিত কলা একাডেমি এই বছর শিল্পীদের শিল্পকর্ম বিক্রির প্রচার করছে। তিনি বলেন, এটি শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করবে এবং দেশের সৃজনশীল অর্থনীতিকে শক্তিশালী করবে। রাষ্ট্রপতি আরও বলেন, তাদের শিল্পকর্মের ন্যায্য মূল্য পাওয়া কেবল শিল্পীদেরই নয়, যারা শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাদেরও উৎসাহিত করবে।
ডি এ- নিয়ে শুনানীতে শীর্ষ আদালতে নিজের লিখিত বক্তব্য জমা দিল রাজ্য
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : বকেয়া মহার্ঘ ভাতা (ডি এ) নিয়ে চলা দীর্ঘ মামলায় একধাপ এগোল সুপ্রিম কোর্টের প্রক্রিয়া। সোমবার শীর্ষ আদালতে নিজের লিখিত বক্তব্য জমা দিল রাজ্য। রাজ্যের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, আদালতের আগ্রহ ছিল—কোন কোন রাজ্য ডিএ দেওয়ার ক্ষেত্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মানে না। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রাজ্য লিখিতভাবে জানিয়েছে, প্রায় ১০টি রাজ্য এই সূচক না মেনে ডিএ দেয়। পাল্টা হিসেবে মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশের অনুমতি চেয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট আগেই এক সপ্তাহ সময় দিয়েছিল। এখন সেই সময়সীমার মধ্যেই প্রতিক্রিয়া জমা দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রেখেছে আদালত। তবে জানিয়েছিল, কোনও পক্ষের যদি অতিরিক্ত কিছু বলার থাকে, তা লিখিত আকারে জমা দেওয়া যাবে।
শনিবার গুজরাট সফরে প্রধানমন্ত্রী, ৩৪,২০০ কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী
সকাল সকাল ডেস্ক।নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাট সফর করবেন। সফরকালে তিনি ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও ৩৪,২০০ কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, ভাবনগরে সকাল ১০:৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী এর পর আকাশ পথে ঢোলেরা সফর করবেন। তিনি লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সে যাবেন। সেখানে বেলা ১:৩০ মিনিটে একটি পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। সমুদ্র পথে ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী ৭,৮৭০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি ইন্দিরা ডকের মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়াও কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালের শিলান্যাসও করবেন তিনি। পাশাপাশি পারাদ্বীপ বন্দরে পণ্য ওঠানো নামানোর জন্য একটি কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাপনা, এন্নোরে কামারাজার বন্দরে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা ও অত্যাধুনিক সড়ক সংযোগ প্রকল্প, চেন্নাই বন্দরে সমুদ্র প্রাচীর গড়ে তোলার পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলের সুরক্ষার জন্য প্রকল্প, কার নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্র প্রাচীর গড়ে তোলা, কান্দলায় দীনদয়াল বন্দরের পরিবেশবান্ধব বায়োমিথানল প্ল্যান্ট এবং একটি বহুপাক্ষিক কার্গো বার্থ ও পাটনা ও বারাণসিতে জাহাজ মেরামত কারখানার শিলান্যাস করবেন তিনি। একটি সর্বাঙ্গীন ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গুজরাটে এই প্রকল্পগুলির জন্য ব্যয় হবে ২৬,৩৫৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী ছারা বন্দরে এইচপিএলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল, গুজরাট আইওসিএল শোধনাগারে অ্যাকরেলিক অ্যান্ড অক্সো অ্যালকোহল প্রকল্প, ৬০০ মেগাওয়াট উৎপাদনক্ষম পরিবেশবান্ধব সু ইনিশিয়েটিভ, কৃষকদের জন্য পিএম কুসুমের আওতায় ৪৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প, ৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়েলি সৌর বিদ্যুৎ প্রকল্প, ধরদো গ্রামে সম্পূর্ণ সৌর শক্তির সাহায্যে জ্বালানী সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও এলএনজি-র পরিকাঠামো গড়ে তোলা, পুনর্নবীকরণযোগ্য জ্বালানী প্রকল্প, উপকূলবর্তী অঞ্চলের একাধিক প্রকল্প, মহাসড়ক ও স্বাস্থ্য প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ভাবনগরে স্যার টি জেনারেল হাসপাতাল, জামনগরে গুরু গোবিন্দ সিং সরকারি হাসপাতাল এবং ৭০ কিলোমিটার দীর্ঘ চার লেনের জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব শিল্প শহরের জন্য ঢোলেরা বিশেষ বিনিয়োগ অঞ্চল আকাশ পথে ঘুরে দেখবেন। সুস্থায়ী শিল্পায়ন এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগকে আকর্ষণ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সে প্রাচীন ভারতের সামুদ্রিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ এবং সংশ্লিষ্ট অঞ্চলের পর্যটন, গবেষণা, দক্ষতা বিকাশ ও শিক্ষা ক্ষেত্রের নানা প্রকল্পের পর্যালোচনা করবেন তিনি।
দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, নিশানা আম আদমি পার্টির
সকাল সকাল ডেস্ক।নয়াদিল্লি শনিবার সকালে বোমাতঙ্ক ছড়াল দিল্লির একাধিক স্কুলে। দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল স্কুল, সর্বোদয় বিদ্যালয়ের মতো একাধিক স্কুলে বোমা হামলার হুমকি আসে। জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে স্কুলগুলিতে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল। নিরাপত্তার খাতিরে পড়ুয়াদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়। চলে তল্লাশি। তবে এখনও কোনও বোমা উদ্ধারের খবর মেলেনি। দিল্লির এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানান, ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল, সর্বোদয় বিদ্যালয় এবং আরও দুটি স্কুল শনিবার সকালে বোমা হামলার হুমকি পায়। দিল্লির দমকল বিভাগ সকাল সাড়ে ৬টায় নজফগড়ের একটি স্কুল থেকে প্রথম ফোন পায় এই বিষয়ে। দমকলের কাছে দ্বিতীয় ফোনও যায় সকাল ৬:৩০ মিনিটে। দমকল তৃতীয় ও চতুর্থ ফোন পায় সকাল ৭:৪৫ মিনিটে। খবর পেয়েই দিল্লি পুলিশ, দমকল বাহিনী, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। এক পুলিশ আধিকারিক জানান, দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকি এই প্রথম নয়। এর আগেও বেশ কিছু স্কুলে এই ধরনের হুমকি পাওয়া গেছে। দিল্লি পুলিশের সাইবার সেল তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দিল্লি সরকারকে নিশানা করেছে আম আদমি পার্টি। তাদের তরফে জানানো হয়েছে, দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকি আবারও পাওয়া গেছে। হাইকোর্টও এর আগে একই রকম হুমকি পেয়েছিল। দিল্লিতে এই ধরনের হুমকি ক্রমাগত দেওয়া হচ্ছে, যা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। কিন্তু বিজেপির দিল্লি পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি মনে হচ্ছে উদ্বিগ্ন নয়। এই হুমকির পিছনে কারা আছে আজ পর্যন্ত তারা তা শনাক্ত করতে পারেনি।
জুবিন গার্গের অকালমৃত্যুর তদন্ত করবে সরকার, শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজ্য, জানান মুখ্যমন্ত্রী
সকাল সকাল ডেস্ক। গুয়াহাটি, সংগীত-তারকা জুবিন গার্গের অকালমৃত্যুর সুষ্ঠু তদন্ত করবে রাজ্য সরকার। প্রয়াত জুবিনের মরদেহ গুয়াহাটিতে আসার পর, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন, জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, রাজ্যের সাংস্কৃতিক ও শিক্ষা মন্ত্রী যথাক্রমে বিমল বরা এবং ডা. রণোজ পেগুকে সঙ্গে নিয়ে আজ শনিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এ তথ্য দিয়ে জানান, সাংস্কৃতিক কর্মী শ্যামকানু মহন্ত এবং জুবিনের দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে তদন্তের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, মর্মান্তিক ক্ষতির পেছনে বিদ্যমান সত্যতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় যাবতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। ড. শর্মা আরও জানান, সিঙ্গাপুরে ইতিমধ্যেই কিংবদন্তি গায়কের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর মরদেহ ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে সিঙ্গাপুর প্রশাসন। তিনি জানান, রবিবার সকাল ৬-টা থেকে ৭-টার মধ্যে জুবিনের মরদেহ গুয়াহাটিতে পৌঁছানোর কথা। আজ বিকাল বা সন্ধার দিকে আগে মরদেহ দিল্লিতে পৌঁছার সম্ভাবনা রয়েছে। তবে মরদেহ পরিবহণের আনুষ্ঠানিক ব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত দেহ পরিবারের কাছেই থাকবে। মুখ্যমন্ত্রী জানান, জুবিনের নশ্বর দেহ গুয়াহাটিতে পৌঁছানোর পর প্রথমে কাহিলিপাড়ায় তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে, যাতে প্রয়াতের পরিবার শোক প্রকাশের জন্য একান্ত সময় পায়। এর পর মরদেহ সরুসজাইতে স্থানান্তরিত করা হবে। সেখানে জনসাধারণের জন্য তাঁদের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। সরুসজাইয়ে হেলিপ্যাডের মাধ্যমেও অনুষ্ঠানস্থলে প্রবেশের সুবিধা দেওয়া হবে, জানান মুখ্যমন্ত্রী। ভক্তদের কাছে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা নাগরিকদের এই সময়ের মধ্যে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি শুরু হওয়ার আগে তাঁর পরিবারকে ব্যক্তিগতভাবে শোক প্রকাশের সুবিধা দেওয়ারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গোটা রাজ্য জুবিন গার্গকে সম্মান ও শ্রদ্ধা জানাতে চায়। কিন্তু তাঁর পরিবারের সাথে নীরবতা এবং মর্যাদার সাথে প্রথম মুহূর্ত কাটানোর অধিকার আছে। মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, জুবিন গার্গের শেষকৃত্যের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল স্থগিত করা হবে এবং জনসাধারণের কার্যক্রম বন্ধ থাকবে। অফিস-কাছারি অর্ধদিবস ছুটি দেওয়া হবে যাতে কর্মচারীরাও তাঁদের হৃদয়ের স্পন্দনকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
ব্যয়বহুল মার্কিন এইচ-১বি ভিসা, নিশানা খাড়গের
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার নেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের ‘জন্মদিনের উপহার’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, এই সিদ্ধান্তে আমেরিকায় কর্মরত ভারতীয়েরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, ৭০ শতাংশ এইচ-১বি ভিসাধারীরা ভারতীয়। ট্রাম্পের শুল্ক-নীতির জেরে ভারতীয় অর্থনীতিতে আগেই ধাক্কা লেগেছে বলে দাবি তাঁর। উল্লেখ্য, শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, এবার থেকে এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সে দেশের সরকার। এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ না করলেও তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন, যাতে কোনও সংস্থা এমন কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ট্রাম্পের এই নতুন নির্দেশের পরে সমস্যায় পড়তে পারেন সে দেশে কাজ করতে যাওয়া দক্ষ ভারতীয়রাও। গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা। গত বছর এই ভিসার ৭১ শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা।
নেপালে বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৩১
নেপালে সরকার-বিরোধী যুব সম্প্রদায়ের বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১