বড় ধস শেয়ারবাজারে, সেনসেক্স কমল ১৪৮৪ পয়েন্ট, বিনিয়োগকারীদের ক্ষতি ৬.৫২ লক্ষ কোটি

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি: সপ্তাহের প্রথম লেনদেনের দিন সোমবার বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ারবাজার। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও মুনাফা তোলার প্রবণতা এবং ব্যাপক বিক্রির চাপে দ্রুত নিম্নমুখী হয় বাজার। দিনের সর্বোচ্চ স্তর থেকে সেনসেক্স ২,২৬৭ পয়েন্ট এবং নিফটি প্রায় ৬৪৯ পয়েন্ট পর্যন্ত নেমে যায়। এই পতনের ফলে একদিনেই বিনিয়োগকারীদের সম্পদের বাজারমূল্য প্রায় ৬.৫২ লক্ষ কোটি টাকা কমেছে।

এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৫০২ পয়েন্ট বেড়ে ৮৪,৪২১.৯৭ পয়েন্টে লেনদেন শুরু করে। প্রথমদিকে সূচক পৌঁছে যায় ৮৪,৬৬২.৯৬ পয়েন্টে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং ধাতু সংস্থার শেয়ারে ব্যাপক বিক্রি শুরু হয়। ফলে সেনসেক্স নেমে আসে ৮২,৩৯৫.৮৮ পয়েন্টে। শেষ পর্যন্ত ১,৪৮৩.৭২ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ কমে ৮২,৪৩৫.৯৯ পয়েন্টে বন্ধ হয়।

অন্যদিকে, জাতীয় স্টক এক্সচেঞ্জের নিফটি ২৫,৯২৯.১৫ পয়েন্টে লেনদেন শুরু করে সর্বোচ্চ ২৫,৯৯২.৬০ পয়েন্টে পৌঁছয়। পরে বিক্রির চাপে সূচক নেমে যায় ২৫,৩৪৩.৮৫ পয়েন্টে। দিনের শেষে নিফটি ৪৫০.৯৫ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ কমে ২৫,৩৪৯.৬৫ পয়েন্টে বন্ধ হয়।

এদিন তথ্যপ্রযুক্তি ও কনজিউমার ডিউরেবলস ক্ষেত্র ছাড়া প্রায় সব ক্ষেত্রেই পতন দেখা যায়। বিএসই মেটাল সূচক ৪.১৭ শতাংশ এবং নিফটি ব্যাঙ্ক সূচক ৩.১৭ শতাংশ কমে যায়। অন্যদিকে, তথ্যপ্রযুক্তি সূচক ১.৬৯ শতাংশ বৃদ্ধি পায়। মাঝারি ও ছোট সংস্থার শেয়ারেও বিক্রির চাপ ছিল।

বাজারের পতনের ফলে বিএসই-তে নথিভুক্ত সংস্থাগুলির মোট বাজারমূল্য আগের দিনের ৫১৫.৩৩ লক্ষ কোটি টাকা থেকে কমে ৫০৮.৮১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিন বিএসই-তে লেনদেন হওয়া ৪,৭৩৮টি শেয়ারের মধ্যে ২,৮৭২টির দাম কমেছে।

তবে দুর্বল বাজারেও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের শেয়ার ৩.৫৩ শতাংশ বেড়েছে। শ্রীরাম ফিন্যান্স, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক এবং টাইটানের শেয়ারেও বৃদ্ধি দেখা যায়। অন্যদিকে, টাটা স্টিলের শেয়ার সর্বাধিক ৮.৪৩ শতাংশ কমেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং হিন্দালকোর শেয়ারেও উল্লেখযোগ্য পতন হয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, উচ্চস্তরে মুনাফা তোলা এবং ব্যাঙ্কিং ও ধাতু ক্ষেত্রের শেয়ারে ব্যাপক বিক্রির চাপই এদিনের বড় পতনের অন্যতম কারণ।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

ঝাড়খণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ বন্দির মুক্তিতে সম্মতি, পুনর্বাসনে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক রাঁচি: ঝাড়খণ্ডের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন বন্দির মুক্তিতে...

Read More