জব্দ ট্যাঙ্কারের রুশ নাবিকদের মুক্তির জন্য ভারতের কাছে আবেদন রাশিয়ার

সকাল সকাল ডেস্ক

মস্কো: ভারতে জব্দ হওয়া একটি ট্যাঙ্কারে থাকা রুশ নাবিকদের মুক্তির জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে রাশিয়া। চলতি বছরের মে মাস থেকে ২৩ জন নাবিক-সহ জাহাজটি পারাদ্বীপ বন্দরের কাছে আটকে রয়েছে।

রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছেন, জব্দ হওয়া জাহাজটিতে থাকা রুশ নাবিকদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে রুশ কূটনৈতিক মিশন।

তিনি বলেন, বর্তমানে নয়াদিল্লিতে রুশ দূতাবাস এবং কলকাতায় রুশ কনস্যুলেট সংশ্লিষ্ট সংস্থা এবং ভারতের কেন্দ্রীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নাবিকদের সঙ্গে যুক্ত বিষয়টির দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ক্যামেরুনের পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি গত মে মাসে ভারতের উপকূলে জব্দ করা হয়েছিল। জাহাজটির মালিকের কাছে স্থানীয় এক জ্বালানি সরবরাহকারীর বকেয়া অর্থ থাকা নিয়ে বাণিজ্যিক বিরোধের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তার পর থেকেই ২৩ জন নাবিক-সহ জাহাজটি পারাদ্বীপ বন্দরের কাছে আটকে রয়েছে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More