সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন: মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র আক্রমণ শানিয়ে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর প্রশাসনের কার্যকর পদক্ষেপের জেরে আমেরিকার বাজারে দাম নিয়ন্ত্রণে আসছে এবং ইরানের সঙ্গে সংঘাত মেটার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় ধস নামবে।
আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তুলে ট্রাম্প বলেন, ”সহনশীল দাম—এই শব্দটি ডেমোক্র্যাটদেরই তৈরি করা। এরাই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতি ঘটিয়ে চরম সমস্যা তৈরি করেছিল। অথচ আমরা ক্ষমতায় এসে লাগাতার জিনিসপত্রের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছি।”
ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে তিনি জানান, এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে। তেহরানকে একহাত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, “এই যুদ্ধ যখন শেষ হবে, এক নম্বর বিষয় হলো—ইরান কখনোই কোনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। কারণ ওরা উন্মাদ। এই পদক্ষেপ বহু বছর আগেই অন্য প্রেসিডেন্টদের বা অন্য দেশের করে ফেলা উচিত ছিল।”
No Comment! Be the first one.