সকাল সকাল ডেস্ক
কলকাতা ও নয়াদিল্লি, ১ অক্টোবর। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা চারটি অ্যাকাউন্ট ব্যবহার করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। কিন্তু সেই আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বহাল রাখল কলকাতা হাই কোর্টের নির্দেশই।
রাজ্য পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবং ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি বি বরালের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখার পাশাপাশি মূল মামলাটির শুনানি দ্রুত শেষ করার জন্য অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট।
দলের অভিযোগ, বিধায়ক বিশ্বনাথ দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশের শুরু করা ফৌজদারি তদন্তের জেরেই অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে। এর আগে চারটি অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্তর্বর্তী স্বস্তি দিতে অস্বীকার করেছিল কলকাতা হাইকোর্ট। পুলিশের ওই পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এর পরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মমতা শিবির। সেই শুনানিতে উঠে আসে দলের প্রায় ৮০৪ কোটি টাকা রয়েছে ওই চার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আদালতে তৃণমূল জানায়, এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে না পারায় দলের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিষয়টি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই এই পর্যায়ে সংবিধানের ১৩৬ অনুচ্ছেদে হস্তক্ষেপ করতে রাজি নয় আদালত। মূল মামলার দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে অনুরোধ করেই আবেদনটি নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি বি বরালের বেঞ্চ। অর্থাৎ ওই চারটি ব্যাংক অ্যাকাউন্ট এখন ফ্রিজই থাকছে। ফলে আপাতত মমতা তৃণমূল ওই চার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.