কম্পাউন্ড মিক্সড টিমে সোনা সাহিল-চিকিতার, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কোটা নিশ্চিত ভারতের

সকাল সকাল ডেস্ক

নাগোয়া (জাপান) : এশিয়ান গেমসে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে বড় সাফল্য পেল ভারত। বুধবার নাগোয়ার ওকাজাকি চুও সোগো পার্ক মাল্টিপারপাস স্কোয়ারে রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জেতেন ভারতের চিকিতা তানিপার্থি ও সাহিল যাদব। এই জয়ের সঙ্গেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কম্পাউন্ড আর্চারি ইভেন্টে ভারতের কোটা নিশ্চিত হয়েছে।

ফাইনালে চারটি এন্ড শেষে ভারত ও দক্ষিণ কোরিয়ার স্কোর ১৫৭-১৫৭ সমান ছিল। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় শুট-অফে। সেখানেই জংইয়ুন পার্ক ও ইয়ংহি চোইকে পিছনে ফেলে সোনা নিশ্চিত করেন ভারতীয় জুটি।

চলতি প্রতিযোগিতায় এটি ভারতের আর্চারিতে গুরুত্বপূর্ণ সাফল্য। এর আগে মহিলাদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে ভারতের প্রথম আর্চারি স্বর্ণপদক জয়ী দলের সদস্য ছিলেন চিকিতা। এবার মিক্সড টিমেও সোনা জিতে নিজের কৃতিত্ব আরও বাড়ালেন তিনি।

চিকিতার আন্তর্জাতিক সাফল্যের তালিকাতেও রয়েছে একাধিক উল্লেখযোগ্য অর্জন। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড বিভাগে ভারতের হয়ে প্রথম মহিলা হিসেবে ব্যক্তিগত স্বর্ণপদক জিতেছিলেন তিনি।

অন্যদিকে, এশিয়ান গেমসে এটি সাহিল যাদবের প্রথম পদক। চলতি বছরের শুরুতে সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত ২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের দলগত ইভেন্টে রুপোর পদকও রয়েছে তাঁর ঝুলিতে।

সাহিল ও চিকিতার এই সাফল্য ভারতীয় কম্পাউন্ড আর্চারির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিতেও ভারতকে আরও আত্মবিশ্বাসী করে তুলল এই সোনা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More