সচিনকে টপকে বিশ্বরেকর্ড ব্রেন্ডন টেলরের

সকাল সকাল ডেস্ক

হারারে : আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জিম্বাবোয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামতেই সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের নজির ভেঙে দিলেন চল্লিশ বছরের টেলর। সবচেয়ে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সক্রিয় থাকার রেকর্ড এখন তাঁর দখলে।

১৯৮৯ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। ভারতের হয়ে শেষ ওয়ান ডে খেলেছিলেন ২০১২ সালের মার্চে। অর্থাৎ প্রায় ২২ বছর তিন মাস ওয়ান ডে ক্রিকেটে সক্রিয় ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার মাঠে নামার সঙ্গে সঙ্গে টেলরের ওয়ান ডে কেরিয়ারের মেয়াদ দাঁড়াল ২২ বছর চার মাস। আর তাতেই সচিনের নজির পিছনে ফেলে দিলেন জিম্বাবোয়ের এই তারকা।

২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৮ বছর বয়সে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল টেলরের। দীর্ঘ কেরিয়ারে জিম্বাবোয়ে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০৭টি ওয়ান ডে ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ১১টি শতরান, যা জিম্বাবোয়ের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন টেলর। পরের বছর দুর্নীতি ও ডোপিং সংক্রান্ত অভিযোগে তাঁকে সাড়ে তিন বছরের জন্য নির্বাসিত করে আইসিসি। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চেই গড়লেন ঐতিহাসিক নজির।

তবে ওয়ান ডে ক্রিকেটে ম্যাচ ও রানের নিরিখে সচিনের রেকর্ড এখনও অক্ষত। ভারতের হয়ে ৪৬৩টি ওয়ান ডে ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন সচিন। দীর্ঘতম ওয়ান ডে কেরিয়ারের নজির হাতছাড়া হলেও সর্বকালের অন্যতম সফল ব্যাটার হিসেবে তাঁর একাধিক কীর্তি এখনও অক্ষুণ্ণ।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More