বালুচিস্তানের সুরাবে পাক সেনার উপর জোড়া হামলা, বহু জওয়ান নিহতের দাবি

সকাল সকাল ডেস্ক

বালুচিস্তান,: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পাক সেনাকে লক্ষ্য করে হামলা আরও তীব্র হওয়ার খবর সামনে এসেছে। শুক্রবার সুরাব জেলায় পাক সেনাকে লক্ষ্য করে পৃথক দুটি হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, প্রথম হামলায় বেশ কয়েকজন পাক সেনা জওয়ান নিহত হয়েছেন এবং একটি সামরিক যান ধ্বংস হয়েছে। এরপর নিহত সেনাদের দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছনো দ্বিতীয় একটি সেনাদলের উপরও হামলা চালানো হয় বলে খবর। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বালুচিস্তানের অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য বালুচিস্তান পোস্ট’ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রথম হামলাটি সুরাব জেলার গিদার এলাকার টোবো ক্রসের কাছে ঘটে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা পাক সেনার উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন সেনা জওয়ান নিহত হন এবং একটি সামরিক যান ধ্বংস হয়ে যায়। হামলার পর নিহত সেনাদের দেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, নিহতদের দেহ উদ্ধারের জন্য পাক সেনার দ্বিতীয় একটি দল ঘটনাস্থলের দিকে গেলে রোডেনি ক্রসের কাছে তাদের উপরও হামলা চালানো হয়। দ্বিতীয় হামলাতেও পাক সেনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।

খবর লেখা পর্যন্ত সুরাবে হওয়া এই দুই হামলা নিয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কোনও সংগঠনও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

সুরাবের ঘটনার একদিন আগে বৃহস্পতিবার কালাত জেলার মারজান এলাকাতেও পাক সেনার একটি কনভয়কে লক্ষ্য করে হামলার খবর সামনে আসে। বিভিন্

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More