সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : বিশ্বকাপে ঐতিহাসিক পঞ্চম স্থান অর্জনের পর এবার এশিয়ান গেমসে নতুন লক্ষ্যে নামতে চলেছে সলিমা তেতের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা হকি দল। ১৯৮২ সালের পর থেকে এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিততে পারেনি ভারত। তাই দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শীর্ষস্থান দখল করাই দলের প্রধান লক্ষ্য। শুধু এশিয়ান গেমসের সোনা নয়, সেই সঙ্গে সরাসরি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগও রয়েছে ভারতের সামনে।
দলের অধিনায়ক সলিমা তেতে জানিয়েছেন, দলের লক্ষ্য একেবারেই স্পষ্ট—সোনা জেতা এবং সরাসরি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জন করা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর দলের আত্মবিশ্বাসও এখন যথেষ্ট উঁচুতে রয়েছে। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই এশিয়ান গেমসে সাফল্য পাওয়ার লক্ষ্যে এগোতে চাইছে ভারত।
এবার ভারত রয়েছে পুল বি-তে। একই গ্রুপে রয়েছে আয়োজক জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই হবে দলের প্রথম লক্ষ্য।
২০ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু করবে ভারত। পরের দিন, অর্থাৎ ২১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে খেলবে তারা। ২৩ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ২৫ সেপ্টেম্বর আয়োজক জাপান এবং ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত।
এরপর শুরু হবে আসল লড়াই। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলি। আর ২ অক্টোবর হবে সোনার পদকের লড়াই অর্থাৎ ফাইনাল। সেই ম্যাচে জিততে পারলেই শুধু এশিয়ান গেমসের সোনা নয়, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি যোগ্যতাও নিশ্চিত হয়ে যাবে।
১৯৮২ সালের পর মহিলা হকিতে এশিয়ান গেমসে সোনা জিততে পারেনি ভারত। ফলে এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে সলিমা তেতে-দের সামনে। বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন করে ভারতীয় দল ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এবার সেই সাফল্যকে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ।
বিশ্বকাপে ভালো ফল দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে ঠিকই, তবে এশিয়ান গেমসের লড়াই হবে সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি ম্যাচে চাপ সামলে নিজেদের সেরা হকি উপহার দিতে হবে ভারতীয় দলকে। বিশেষ করে জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ভারতীয় মহিলা হকি দলের সামনে তাই একই সঙ্গে রয়েছে ইতিহাস বদলের সুযোগ এবং অলিম্পিকের দরজা সরাসরি খুলে দেওয়ার হাতছানি। ৪৪ বছরের খরা কাটিয়ে এশিয়ান গেমসে সোনা জিতে লস অ্যাঞ্জেলেসের টিকিট নিশ্চিত করতে পারেন কি না সলিমা তেতে-রা, এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রীড়ামহল।
No Comment! Be the first one.