আগামী তিন বছরে বাংলায় ৫ হাজার কোটি বিনিয়োগের লক্ষ্য, জানালেন মুখ্যমন্ত্রী

সকাল সকাল ডেস্ক

কলকাতা

পশ্চিমবঙ্গে শিল্প ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন সরকার একাধিক পদক্ষেপ করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে বাজার্স স্টাইল রিটেইল লিমিটেডের উদ্যোগেবিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধন করে তিনি জানান, আগামী তিন বছরে সংস্থাটি রাজ্যে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে। পাশাপাশি নতুন ১৪০টি আউটলেট এবং পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পাওয়া বিশেষ ওয়ার্ডরোবের উদ্বোধনকে বাংলার জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে সংস্থাটির পশ্চিমবঙ্গে প্রায় ১১০টি কেন্দ্র রয়েছে। আগামী দিনে তা বাড়িয়ে ২৫০টি করার পরিকল্পনা রয়েছে। তিন বছরের পরিবর্তে আগামী ১৮ মাসের মধ্যেই নতুন ১৪০টি স্টোর চালুর জন্য সংস্থাকে অনুরোধ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১০টি রাজ্যে সংস্থাটির ২৭৫টি স্টোর রয়েছে। সেখানে প্রায় হাজার মানুষ সরাসরি এবং ৭৫ হাজার মানুষ পরোক্ষভাবে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। ৮২৫টি এমএসএমই ভেন্ডারও সংস্থাটির সঙ্গে কাজ করছে।

পুরুলিয়ায় প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রকল্পের জন্য ইতিমধ্যে প্রায় ১০০ একর জমি সরাসরি কেনা হয়েছে। ভবিষ্যতে মোট প্রায় এক হাজার একর জমি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

রাজ্যের সাম্প্রতিক শিল্প বিনিয়োগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উল্লেখ করেন। তাঁর দাবি, ডানকুনিতে শ্রীরাম লাক্স গ্রুপের ৭০০ কোটি টাকার সম্প্রসারণ, মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫ হাজার কোটি টাকার প্রকল্প এবং সাঁকরাইলে আমূলের ৬০০ কোটি টাকার ডেয়ারি প্রকল্পের কাজ এগোচ্ছে। রঘুনাথপুরে অমিত মেটালিক্সের প্রকল্পের জন্য ,৫০০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া নিউটাউনে এল অ্যান্ড টি প্রায় লক্ষ ৪৫ হাজার বর্গফুটের ডেটা সেন্টার, হলদিয়া পেট্রোকেমিক্যালসের হাজার কোটি টাকার নতুন প্রকল্প এবং জুনপুটে ডিআরডিও প্রতিরক্ষা প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও জানান, নিউটাউনে হাজার শয্যার হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য দাদন পাত্রবাড় এলাকায় রাজ্যের প্রায় ,৭০০ একর জমি ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে। পাশাপাশি পুজোর আগে ৩৩টি শিল্প সংস্থাকে জমি হস্তান্তরের কথাও জানান তিনি।

শিল্প কর্মসংস্থান বৃদ্ধিকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি, আগামী কয়েক বছরে নতুন বিনিয়োগের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More