নেতাজি প্রসঙ্গে অনন্ত মহারাজের ক্ষমা চাওয়াকে ইতিবাচক বললেন মুখ্যমন্ত্রী

সকাল সকাল ডেস্ক

কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর অনন্ত মহারাজের প্রকাশ্যে ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, একজন প্রবীণ সাংসদ হিসেবে অনন্ত মহারাজ নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, নেতাজিকে নিয়ে করা ওই মন্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয় এবং তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়াকে তিনি স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, ভুল হলে তা স্বীকার করে নেওয়া এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সরকার ও প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করেছে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনও অযাচিত উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

এদিকে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গেও পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বারাকপুর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা ঘটনার তদন্ত আইন মেনেই এগিয়ে চলবে বলেও তিনি উল্লেখ করেন।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More