ওমান উপকূলে সাইপ্রাসের জাহাজে ইরানের হামলা, ভারতের তীব্র নিন্দা, নিখোঁজ এক ভারতীয়
সকাল সকাল ডেস্ক।
নয়াদিল্লি: ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করা এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে কেন্দ্র।
হামলার সময় জাহাজে ছিলেন ১১ ভারতীয়
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ওমান উপকূলে হামলার সময় জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাগরিক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
ওমান প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ভারতীয় দূতাবাস
রবিবার প্রকাশিত বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ওমান উপকূলে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। নিখোঁজ ভারতীয়কে খুঁজে বের করতে চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে দূতাবাস। এই সহযোগিতার জন্য ওমান সরকারকে ধন্যবাদও জানিয়েছে ভারত।
আরো খবর দেখতে আমাদের ফেসবুক পেজ –
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর আহ্বান
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভারত মনে করে, অবিলম্বে উত্তেজনা হ্রাস, সংলাপের মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি।
আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ নৌ-চলাচলের দাবি
ভারত স্পষ্টভাবে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল এবং বৈশ্বিক বাণিজ্য দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।
No Comment! Be the first one.