অরুণাচলে হড়কা বান, নিখোঁজ মহিলা সহ পাঁচ, আহত ১৭

সকাল সকাল ডেস্ক।
ইটানগর : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলার ইয়াজালি সার্কলের অন্তর্গত ‘নর্থ-ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ (নিপকো) প্রকল্পের নিকটবর্তী পুসা এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হড়কা বন্যার জলে ১৫টির বেশি আবাসিক কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক দুর্যোগের কবল পড়ে মহিলা সহ পাঁচজন নিখোঁজ এবং ১৭ জন আহত। আহতদের মধ্য তিনের শারীরিক অবস্থা সংকটজনক। তাঁদের নিকটবর্তী জিরো হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

আজ বুধবার সরকারি সূত্রে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা প্রবল বর্ষণে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে নিপকো প্রকল্প এবং আশপাশর অঞ্চলে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, নির্মীয়মাণ একটি রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় জল নিম্নাঞ্চলে অবস্থিত নিপকোর আবাসিক কোয়ার্টারগুলিতে প্রবেশ করে এবং প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দুৰ্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় ১৫-র বেশি আবাসিক কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। হড়কা বানের তোড়ে মহিলা সহ পাঁচজন নিখোঁজ বলে খবর পাওয়া গেছে। এছাড়া প্রাণহানিরও প্রাথমিক তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত সে সম্পৰ্কে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে তিনজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

কেয়ি পানিয়রের জেলাশাসক শ্বেতা নাগারকোটি মেহতা এই তথ্যের সত্যতা স্বীকার করে জানান, ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। অকুস্থলে প্রেরিত রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধারকার্য চালিয়েছে।

Read More News

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More