সকাল সকাল ডেস্ক।
কানপুর।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট বার্তা দিলেন— হিংসার প্রতি নির্বাচন কমিশনের শূন্য সহনশীলতা রয়েছে। রবিবার উত্তর প্রদেশের কানপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিহার নির্বাচন ২০২৫”-এ প্রতিটি রাজনৈতিক দল নিজস্ব উপায়ে প্রচার করছে, তবে কমিশনের কাছে শাসক ও বিরোধী দল— উভয়ই সমান।
জ্ঞানেশ কুমার বলেন, “আমি বিহারের সমস্ত ভোটারদের কাছে আবেদন করছি— আসুন আমরা সকলে মিলে নির্বাচনের এই গণতান্ত্রিক উৎসব উদযাপন করি এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি।”
তিনি জানান, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত, যাতে প্রতিটি ভোটার শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্ভয়ে ভোট দিতে পারেন। কোনও ধরনের নির্বাচনী হিংসা বা ভয়ভীতি বরদাস্ত করা হবে না, বলেও তিনি সতর্ক বার্তা দেন।
মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, “বিহারের এই নির্বাচন শুধু স্বচ্ছতার জন্য নয়, দক্ষতা, সরলতা ও উৎসবমুখর পরিবেশের জন্যও একটি অনন্য উদাহরণ স্থাপন করবে। এটি ভারতের পাশাপাশি বিশ্বের জন্যও একটি মডেল নির্বাচন হিসেবে চিহ্নিত হবে।
No Comment! Be the first one.