আম্বালায় রাষ্ট্রপতিকে গার্ড অফ ওনার, চড়লেন রাফাল যুদ্ধবিমান

সকাল সকাল ডেস্ক।

আম্বালা: হরিয়ানার আম্বালায় রাফাল যুদ্ধবিমান চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মুর্মু হলেন দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি দু’টি যুদ্ধবিমান চড়লেন। এর আগে ২০২৩ সালে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান চড়েন রাষ্ট্রপতি।

ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংও অন্য একটি বিমানে উড়েছেন। রাষ্ট্রপতি যে বিমানে ছিলেন, সেই বিমানের পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন অমিত গেহানি। তিনি ভারতীয় বিমান বাহিনীর ১৭ নম্বর স্কোয়াড্রন, “গোল্ডেন অ্যারোস”-এর কমান্ডিং অফিসার (সিও)ও। এদিন সকালে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।

Read More News

Read More