বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে বিজেপি, তোপ রাহুলের

সকাল সকাল ডেস্ক।

সীতামঢ়ী, ২৮ আগস্ট :

ভোটার অধিকার যাত্রা থেকে ফের একবার বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে বিজেপি। রাহুল গান্ধী বৃহস্পতিবার সকালে সীতামঢ়ীর জানকি মন্দিরে পূজার্চনা করেন। পরে ভোটার অধিকার যাত্রায় অংশ নেন।

তিনি বলেছেন, “আমরা জানি, তাঁরা বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে। সেই কারণেই আমরা এখানে ভোটার অধিকার যাত্রা শুরু করেছি, যাতে এই মানুষগুলি এবং নির্বাচন কমিশনার জানতে পারেন যে, বিহারের মানুষ বুদ্ধিমান, সতর্ক এবং তাঁরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিহারে একটি ভোটও চুরি করতে দেবে না। তাঁরা দরিদ্রদের কাছ থেকে ভোট চুরি করছে, কারণ তাঁরা আপনাদের কণ্ঠস্বর দমন করতে চায় এবং আমি এই মঞ্চ থেকে বলতে চাই, তাঁরা কখনই আপনাদের কণ্ঠস্বর দমন করতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “এই যাত্রায় আপনারা সমস্ত শক্তি ঢেলে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা আসছে, তাঁরা আমার কানে কানে বলছে, নরেন্দ্র মোদী ভোট চুরি করে। কর্ণাটকে আমরা প্রমাণ দিয়ে দেখিয়েছি যে, বিজেপি ভোট চুরি করেছে। এর আগে আমি কখনও বলিনি যে বিজেপি এবং নির্বাচন কমিশন ভোট চুরি করছে। এখনও পর্যন্ত আমি কেবল কর্ণাটকের প্রমাণ দিয়েছি। আগামী সময়ে, আমি লোকসভা নির্বাচন এবং হরিয়ানা নির্বাচনের প্রমাণ দেব।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More