সকাল সকাল ডেস্ক।
ভাগলপুর, ২৬ আগস্ট :
বিহারের ভাগলপুরে ভোটার তালিকা থেকে দুই পাকিস্তানি মহিলার নাম মিলতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ, ওই মহিলারা শুধু ভোটার নন, আধার ও ভোটার কার্ডের মতো সরকারি নথিও জাল বানিয়ে ফেলেছিলেন এবং একাধিকবার ভোটও দিয়েছেন।
মঙ্গলবার জানা গেছে, তাঁদের মধ্যে ইমরানা খানম নামে এক শিক্ষিকা বর্তমানে সরকারি স্কুলে পড়ান। এমনকি তাঁর প্রয়াত স্বামী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষকও ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে পাকিস্তানি নাগরিকত্বের প্রমাণ সামনে এসেছে। ইমরানা অবশ্য দাবি করেছেন, তিনি ভারতেই জন্মেছেন এবং তাঁকে মিথ্যে ফাঁসানো হচ্ছে । পুরো ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ তদন্তে নেমেছে। কীভাবে বিদেশি নাগরিকরা ভারতীয় ভোটার তালিকায় নাম তুললেন, কারা তাঁদের ভুয়ো নথি পেতে সাহায্য করল তা খতিয়ে দেখা হচ্ছে।
No Comment! Be the first one.