আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

সকাল সকাল ডেস্ক।

আহমেদাবাদ : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে অ্যাম্বুল্যান্স। বিমান বন্দর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল।

ই ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

তিনি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণকার্য করার জন্য আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি এবং যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের চিকিৎসার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করার এবং অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমার সঙ্গে কথা বলেছেন। এই বিমান দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণকার্যে এনডিআরএফ এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More