লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গুয়াহাটিতে গ্ৰেফতার সাহিল, উদ্ধার আগ্নয়াস্ত্র

সকাল সকাল ডেস্ক।

গুয়াহাটি : বহুজনের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত সাহিল খানকে গ্ৰেফতার করেছে দিশপুর থানার পুলিশ। গুয়াহাটির কাহিলিপাড়ায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশ ২৭ বছর বয়সি সাহিল খানকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ডিব্রুগড় পুলিশের মোস্ট ওয়ান্টেড সাহিল খান নিজেকে একটি ইলেকট্ৰনিক নিউজ চ্যানেলের মার্কেটিং হেড পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সাহিল খান বিলাসবহুল জীবনযাপন করত। বেশ কয়েকটি দামি গাড়ির মালিক সাহিল নিজেকে একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও নিয়োগ করেছিল।

ডিব্রুগড়ে বেশ কিছুদিন অবস্থান করে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়েছিল সাহিল। এর পর গুয়াহাটিতে স্থানান্তরিত হয়। গুয়াহাটি এসেও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল সে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আমিনগাঁওয়ের এক ব্যবসায়ীর সঙ্গে ৭৮ লক্ষ টাকার প্রতারণা।

সাহিল খানের অ্যাপার্টমেন্টে একটি নম্বর প্লেটবিহীন গাড়িকে সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানে পুলিশ একটি পিস্তল, ব্যাংক অব ইন্ডিয়ার জাল সিল এবং বেশ কিঠ সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত সামগ্ৰীগুলি তার প্রতারণামূলক কার্যক্রমের প্রামাণিক তথ্য বলে দাবি করছে পুলিশ।

জানা গেছে, পুলিশ সাহিল খানের বিস্তৃত নেটওয়ার্কের সন্ধানে গুয়াহাটির একাধিক স্থানে অভিযান চালিয়েছে। তার কার্যকলাপ সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকলে সে সব প্রদান করে তদন্তে সহায়তা করতে জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More