ভারতের সামনে ডাহা ফেল চিনা এয়ার ডিফেন্স সিস্টেম, আমেরিকার কাছে ভিক্ষা চাইল পাকিস্তান

সকাল সকাল ডেস্ক,

ইসলামাবাদ : অপারেশন সিঁদুরের সময় ভারত ৮০টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তানে। আমেরিকায় গিয়ে সেই কথা স্বীকার করল পাক প্রতিনিধিরা। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের কাতর আর্তি, আমেরিকা যেন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দেয়। ওয়াশিংটনে পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্য এবং নওয়াজ শরিফের মন্ত্রিসভার মন্ত্রী মুসাদ্দিক মালিকের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম। তাঁর বক্তব্য পাকিস্তানের সরকারের ‘বিজয়ের’ দাবির সম্পূর্ণ বিপরীত ছিল।

তিনি বলেন, ‘ভারত ৮০টি বিমান এবং ৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছিল। যার মধ্যে কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আপনারা দেখেছেন আমাদের কী হতে পারত। এয়ার ডিফেন্স সিস্টেম না থাকলে আমরা ধ্বংসস্তূপে পরিণত হতাম। ভারত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তারা আমাদের থেকে অনেক এগিয়ে। আপনারা যে প্রযুক্তি নিয়ে এসেছেন, আমরা আপনার কাছ থেকে কিনতে প্রস্তুত।’ এই আবহে আমেরিকার কাছ থেকে কার্যত এয়ার ডিফেন্স সিস্টেমের ভিক্ষা চাইল পাকিস্তান।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More