নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু ইতালির

সকাল সকাল ডেস্ক।

প্রাগ: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি গত দুই বিশ্বকাপে সুযোগ পাননি! আর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রাটাও তাদের কাছে সুখকর হলো না। গতকাল শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো মাঠে নেমে নরওয়ের কাছে শোচনীয়ভাবে হেরে গেল ইতালি। নরওয়ের কাছে তারা হেরেছে ৩-০ গোলে। নেশন্স লিগ থেকে বিদায় নিয়ে আজ্জুরিরা খেলছে আই-গ্রুপে। যেখানে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে হেরে গেল ইতালি। লিগে তাদের বাকি তিন দল হল- এস্তোনিয়া, মলদোভা আর ইজরাইল।

২০০৬ সালের বিশ্বকাপ থেকে ইতালির সময়টা খারাপ যাচ্ছে। ২০১০ আর ২০১৪ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। এরপরের দুই বিশ্বকাপ, ২০১৮ আর ২০২২র আসরে তো খেলাই হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির।আর এই বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটাও ভালো হলো না তাদের। ম্যাচের গোলগুলি করেন শরলথ, আলেক্সান্ডার নুসা ও আর্লিং হল্যান্ড। এই হারের পর ‘আই’ গ্রুপে ইতালির আছে চতুর্থ। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসরাইল। তৃতীয় স্থানে থাকা এস্তোনিয়ার পয়েন্ট ৩। ইতালির পরবর্তী ম্যাচ সোমবার (৯ জুন) মলদোভার বিপক্ষে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More