লিগার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ফ্লিক

সকাল সকাল ডেস্ক।

বার্সেলোনা : কাতালান ক্লাবটিকে শিরোপা জিতিয়ে লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন হান্সি ফ্লিক। ফ্লিকের কোচিংয়ে এবার ঘরোয়া ফুটবলে দুর্দান্ত এক মরসুম কাটাল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই রাউন্ড বাকি থাকতে থাকতেই শিরোপার নিশ্চিত করেছে তারা। আসরে ৩৮ ম্যাচে দলটি করেছে ১০২ গোল। ইউরোপের শীর্ষ ৫ লিগে এবারের মরসুমে যা হয়েছে সর্বোচ্চ।

চলতি মরসুমে ৩ বার মাস সেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক। কার্লো আনচেলত্তি, দিয়েগো সিমেওনেদের মতো অভিজ্ঞ ও খ্যাতিমান কোচদের পেছনে ফেলে বার্সেলোনায় নিজের প্রথম মরসুমেই জিতে নিলেন বর্ষসেরার পুরস্কার।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More