মব লিঞ্চিং এর ব্যাপারে রাজ্য সরকার এবং প্রশাসন সংবেদনশীল ,জানালেন রাজ্য অল্পসংখ্যক আয়োগ

সকাল সকাল ডেস্ক।

ঃ বোকারো

ঝাড়খণ্ড রাজ্য সরকার অল্পসংখ্যক আয়োগ এর সহ সভাপতি (রাজ্য মন্ত্রী )শামশের আলম এবং প্রণেশ সোলামন , সদস্য বরকত আলী এবং ইক্রাউল হাসান বুধবার  বোকারো সফরে এলেন। গত দিনে বেরমো ব্লকের প্যাঙ্ক নারায়ণপুরে এক ব্যাক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনার পর্যবেক্ষণে এসে মৃতকের পরিবার এবং গ্রামীণদের সাথে দেখা করলেন। আয়োগের এই দল বোকারোর ডেপুটি কমিশনার বিজয়া জাধব এবং এস পি মনোজ স্বর্গয়ারী, আপার সমাহর্তা মোঃ মুমতাজ আনসারি, এস ডি পি ও বি এন সিংহ এবং সম্মন্ধিত বি ডি ও / সি ও , পুলিশ নিরীক্ষক , থানা প্রভারী সহ অন্যান্যদের সাথে বৈঠক করলেন । বিস্তারিত আলোচনার মধ্যে এস পি জানালেন যে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভাইরাল ভিডিওর সাহায্যে আরো তিন জনকে গ্রেফতারির জন্য সঘন তল্লাশি চালাচ্ছে । আয়োগের সহ সভাপতি এবং সদস্যগ্ণ জেলা প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। পিড়িত পরিবারকে সহায়তা রাশি প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন এবং ন্যায়ের মামলা চালানোর জন্য আর্থিক সাহায্য প্রদান করার জন্য বলেছেন। এও নির্দেশ দিয়েছেন যে দোষীদের যেন কড়া শাস্তি প্রদান করা হয়। বিকালে বোকারো সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে আয়োগের টিম বিস্তারিত বক্তব্য জানান সাংবাদিকদের। তার আগে ডেপুটি কমিশনার এবং এস পি আয়োগের সহ সভাপতি এবং সদস্যদের পুস্প স্তবক দিয়ে স্বাগত জানান।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More