বাবা-মাকে গুলি করে আত্মহত্যার চেষ্টা এসআইয়ের, ঝাড়গ্রামে চাঞ্চল্য

সকাল সকাল ডেস্ক।
ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর  : বাবা, মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা এসআইয়ের। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই পুলিশ কর্মীকে। কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর গৌড়ীয়মঠের কাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এবং কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক অনুমান, ওই পুলিশকর্মী মানসিক অবসাদে ভুগছিলেন। তা থেকেই এই ঘটনা ঘটাতে পারেন। ওই পুলিশকর্মীর বাড়ি থেকে একটি সুইসাইড নোট পুলিশ উদ্ধার করেছে বলে খবর, যেখানে বাবা মাকে গুলি করার কথা উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More